The FindingsThe Findings

The Findings

The FindingsThe Findings

© The Findings. All rights reserved.

আমাদের অনুসরণ করুন
FacebookTwitterLinkedInYoutube
ডিজিটাল ইনভেস্টিগেশন

জুলাইপন্থী হলে, এমনকি প্রোফাইল লাল থাকলেই মৃত্যু ও বিপদে উল্লাস করে আওয়ামী লীগপন্থীরা

The Findings
The Findings২৯ এপ্রিল, ২০২৬
জুলাইপন্থী হলে, এমনকি প্রোফাইল লাল থাকলেই মৃত্যু ও বিপদে উল্লাস করে আওয়ামী লীগপন্থীরা

যুক্তরাষ্ট্রে জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নামের দুজন বাংলাদেশি শিক্ষার্থী সম্প্রতি খুন হয়েছেন। তারা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ পিএইচডি করছিলেন। এখন পর্যন্ত প্রাপ্ত বর্ণনা অনুযায়ী, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় দেশের মানুষ যখন শোকাহত ও ব্যথিত, এমন সময় সামাজিক মাধ্যমে নিহত শিক্ষার্থী লিমনের মর্মান্তিক মৃত্যুকে উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থকদের।

Daktar Aijuddin নামের আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট তাদের দুজনের মৃত্যুর সংবাদ ও জামিল আহমেদ লিমনের ৫ আগস্টের একটি পোস্টের স্ক্রিনশট কোলাজ পোস্ট করে লিখেছেন, “ভাইটি রিভার্স ব্রেইন ড্রেইন প্রমিস করে ফিরে আসেন নি বলে আল্লাহ শাস্তি দিয়েছেন এ নিয়ে আমার কোন হা হুতাশ নাই আল্লাহর মাল আল্লাহ নিয়া গেসে।”

Arti Aniqa নামের আরেকটি আওয়ামী পন্থী আইডি লিখেছে: “So Alhamdulillah is Compulsory Here”

ফারহানা হক নামের আরেক কট্টর আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট লিখেছে: “আল্লাহর দেয়া ctrl+shift পার্মানেন্ট ডিলিট…”

লালবদর জাদুঘর পেজ থেকে লেখা হয়েছে: “সব লালবদরকে তার কর্মফল ভোগ করতে হবে… দেশ ধ্বংস করে নিজের লাইফ গড়তে আমেরিকা গিয়েছিলো, সেখানেও বাঁচতে পারলো না। অপঘাতেই মরতে হলো… আর ব্যাকস্পেস চাপতে হবে না”

এছাড়াও, আওয়ামী অ্যাক্টিভিস্ট Sushanta Das Gupta সহ আরো বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর এই দুঃখজনক মৃত্যুকে বিদ্রুপ করে পোস্ট দিয়েছিলেন।

এসব পোস্টগুলোর কমেন্টেও আওয়ামী সমর্থকদের উদযাপন করতে দেখা গেছে। একটি আইডি থেকে কমেন্টে নাহিদা সুলতানার বৃষ্টিরও মৃত্যুর খবর চেয়ে লেখা হয়েছে: “মেয়েটার ব্যাক এর স্পেস পূরণ করা হয়ে গেলে তাকেও পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরেও সম্প্রতি একই রকম বিদ্রুপ করতে দেখা গেছে আওয়ামী লীগপন্থী কিছু অ্যাক্টিভিস্টদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনার পর তার ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে পোস্ট থাকায় মৃত্যুর সংবাদের সাথে সেগুলো মিলিয়ে উল্লাস করেছে আওয়ামী লীগ সমর্থকরা।

শুধু এই দুটি ঘটনাই নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই এরকম একটি প্যাটার্ন লক্ষ্য করা যায়। কেউ যদি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে কোনো পোস্ট দিয়ে থাকেন, প্রোফাইল লাল করে থাকেন কিংবা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে খুশি প্রকাশ করে পোস্ট দিয়ে থাকেন, তাহলে তাদের বিপদ কিংবা মৃত্যুতে আওয়ামী সমর্থকদের খুশি হয়ে উল্লাস করতে দেখা যায়।

ফেসবুকে কারো মৃত্যুর ঘটনা সামনে এলে কিংবা কেউ যদি কোনো বিপদে পড়ে, যেমন ছিনতাই, ডাকাতি বা চুরির শিকার হওয়া ইত্যাদি ঘটনা ফেসবুকে পোস্ট দেয় এবং আওয়ামী লীগ সমর্থকরা যদি সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল ঘেঁটে জুলাই গণঅভ্যুত্থানকালে ওই ব্যক্তি আন্দোলনের পক্ষে থাকার কোনো পোস্ট পায়, তখন তারা সেই বিপদ নিয়ে বিদ্রূপ করেন। 

এমনকি কেবল প্রোফাইল লাল করার কারণেও এ ধরনের আচরণের নজির দেখা যায়। প্রোফাইল লাল করা ব্যক্তিদের তারা ‘লালবদর’ সম্বোধন করেন।

বিষয়টা অনেকটা এমন যে, কেউ যদি কোনোভাবে বিপদগ্রস্ত হওয়ার তথ্য ফেসবুকে পোস্ট করেন, তাহলে কিছু আওয়ামী লীগ সমর্থকের প্রথম কাজই যেন ভুক্তভোগীর প্রোফাইল ঘেঁটে দেখা। এরপর জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে তার কোনো আন্দোলনের পক্ষে থাকা পোস্ট পেলে, সেই বিষয়টিকে সামনে এনে তার বিপদ নিয়ে বিদ্রুপ কিংবা উল্লাস করে পোস্ট করা। একজন নারীর হয়রানি নিয়ে ফেসবুক পোস্ট কিংবা একজন বাবার তার ওপর হাম হওয়ার বিষয় নিয়ে ফেসবুক পোস্ট কোনো কিছুই এই ধরনের বিদ্রুপ বা উল্লাসমূলক প্রতিক্রিয়া থেকে বাদ পড়েনি।

এমন আরও কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

শেয়ার করুন: