The FindingsThe Findings

The Findings

The FindingsThe Findings

© The Findings. All rights reserved.

আমাদের অনুসরণ করুন
FacebookTwitterLinkedInYoutube
ফ্যাক্ট-চেক

আওয়ামী লীগের বানানো ভুয়া তথ্য, প্রচার করলো বিএনপিও

The Findings
The Findings১১ নভেম্বর, ২০২৫
আওয়ামী লীগের বানানো ভুয়া তথ্য, প্রচার করলো বিএনপিও

“এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী: ডিএমপি” — এই শিরোনামে দৈনিক আমার দেশ-এর আদলে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপকারী ব্যক্তি ছাত্রশিবিরের কর্মী— এমন বিবৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তবে অনুসন্ধানে জানা গেছে, “এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী” — এমন কোনো বিবৃতি ডিএমপি দেয়নি। দৈনিক আমার দেশও এমন কোনো সংবাদের ফটোকার্ড প্রকাশ বা প্রচার করেনি। বরং তারা এক পোস্টে ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়ে সতর্ক করেছে— “আমার দেশের নামে ফটোকার্ড করে ছড়ানো হচ্ছে ফেক নিউজ, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।”

ভুয়া ফটোকার্ডটি প্রথমে আওয়ামী লীগপন্থী বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো হয়। যার মধ্যে রয়েছে কানাডা প্রবাসী আওয়ামীলীগ এক্টিভিস্ট কাজী মামুনসহ অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক গ্রুপেও ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। পরে জাহিদ এফ সর্দার সাদীসহ বেশকিছু বিএনপিপন্থী আইডি থেকেও একই ভুয়া ফটোকার্ড প্রচারিত হয়।

ফলে, এনসিপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় ডিএমপির ভুয়া বিবৃতি এবং আমার দেশ-এর ভুয়া ফটোকার্ড ব্যবহার করে শিবিরকে জড়ানোর আওয়ামী লীগ কর্মীদের প্রচারণায় অংশ নেয় বিএনপি কর্মীরাও।

শেয়ার করুন: